মিয়ানমারে বন্যা ও ভূমি ধসে ৫৭ জনের প্রাণহানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলে টানা প্রবল বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমি ধসে ৫৭ জনের প্রাণহানি ঘটেছে। আজ শুক্রবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি এ তথ্য জানিয়েছে।মিয়ানমা আহলিন সংবাদপত্রের বরাত দিয়ে এপি জানিয়েছে, মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাখাইন প্রদেশে গত রোববার শুরু হয়ে প্রায় বুধবার পর্যন্ত টানা এ বৃষ্টিপাত হয়। এই প্রবল বর্ষণের কারণে বন্যায় ভূমি ধসে সেখানকার অধিকাংশ বাড়ি-ঘর নষ্ট হয়ে গেছে এবং স্কুল ও সেতু ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ায় প্রায় দুই হাজার মানুষ অন্যত্র আশ্রয় নিয়েছে। বর্তমানে বন্যার পানির স্তর ধীরে ধীরে নিচে নেমে যাচ্ছে এবং সেখানে ত্রাণসামগ্রী পাঠানো হচ্ছে।এর আগে ২০০৮ সালে মিয়ানমারে ঘূর্ণিঝড় ‘নার্গিস’ আঘাত হানলে অন্তত এক লাখ ৪০ হাজার লোকের প্রাণহানি ঘটে।