মিয়ানমারে বন্যায় ৮৫ হাজার মানুষ গৃহহীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারে মৌসুমি বৃষ্টির কারণে সৃষ্ট প্রবল বন্যায় প্রায় ৮৫ হাজার মানুষ গৃহহীন হয়েছে। দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি অনলাইন এ খবর জানিয়েছে।বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির ইরাবতী বদ্বীপ এলাকা। প্রেসিডেন্ট থেইন সেইন ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। তবে বন্যায় পরিবহন ও যোগাযোগব্যবস্থা ব্যাহত হওয়ায় ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র এখনো পাওয়া যায়নি।গৃহহীনদের সহায়তায় প্রায় দুই শতাধিক জরুরি ত্রাণকেন্দ্র স্থাপনের কথা জানিয়েছে দেশটির সরকার।এদিকে এ বন্যায় প্রায় আড়াই লাখ হেক্টর ধানের জমি ভেসে গেছে। ফলে আগামী বছর দেশটির ধানের উৎপাদনে মারাত্মক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।মিয়ানমারের মানুষের প্রধান খাদ্য চাল। তাদের রপ্তানি পণ্যের তালিকায়ও চালের স্থান সবার ওপরে।