মিয়ানমারে বাস দুর্ঘটনায় নিহত ১৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিম মিয়ানমারে একটি যাত্রীবাহী বাস পাহাড়ি রাস্তা থেকে খাদে পড়ে যাওয়ায় ১৪ যাত্রী নিহত ও ৩৩ জন আহত হয়েছে। স্থানীয় পুলিশের বরাত দিয়ে ‘দ্য ডন’ এ তথ্য জানায়।ফেসবুকে পুলিশ জানিয়েছে, বাসটি ইয়াঙ্গুন থেকে রাখাইন রাজ্যের থনদুতে যাচ্ছিল। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, নিয়ন্ত্রণ হারানোয় এ দুর্ঘটনা ঘটেছে । পুলিশ আরও জানায়, বাসে কোনো বিদেশি নাগরিক ছিল না।মিয়ানমারে সড়ক দুর্ঘটনা নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে।