মিয়ানমারে বোমা বিস্ফোরণে নিহত ৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারে তিনটি বোমা বিস্ফোরণে অন্তত নয়জন নিহত হয়েছে।আজ বৃহস্পতিবার ইয়াঙ্গুনে নতুন বছরের জল উত্সবে এ ঘটনা ঘটে। এ বোমা বিস্ফোরণের ঘটনায় সরকার এখন পর্যন্ত কোনো দলকে দায়ী করেনি। প্রত্যক্ষদর্শীরা রয়টার্সকে জানায়, তারা কান্দাওগি লেকের পাশে একটি প্যাভিলিয়নের সামনে তিনটি বিকট শব্দ শুনতে পায়। উত্সবের জন্য তৈরি করা প্যাভিলিয়নের পাশেই এ বোমা তিনটি বিস্ফোরিত হয়। হাসপাতাল সূত্র জানিয়েছে, এ পর্যন্ত কমপক্ষে নয়জন নিহত হয়েছে। পুলিশ জানায়, প্রয়োজনীয় পর্যবেক্ষণ ছাড়া বিস্তারিতভাবে এ বিস্ফোরণের কোনো তথ্য দেওয়া সম্ভব নয়।