মিয়ানমারের আটক ১৭ নাগরিককে পুশব্যাক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপ দিয়ে অনুপ্রবেশ করা মিয়ানমারের ১৭ নাগরিককে আজ রোববার ফেরত পাঠানো হয়েছে। বেলা দুইটার দিকে শাহপরীর দ্বীপ বাজারপাড়া ঘাট দিয়ে আটকৃতদের মিয়ানমারে পুশব্যাক করা হয়। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্র জানায়, আজ সকাল সাতটার দিকে বিজিবির একটি টহল দল শাহপরীর দ্বীপের উত্তর পাড়া এলাকায় অভিযান চালিয়ে অনুপ্রবেশকারী মিয়ানমারের ১৭ নাগরিককে আটক করে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন বিজিবির কর্মকর্তা বলেন, প্রতিদিন টেকনাফে কোনো না কোনো সীমান্ত পয়েন্ট দিয়ে মিয়ানমারের নাগরিক অনুপ্রবেশ করছে। সীমান্ত এলাকার বিভিন্ন পয়েন্ট অনুপ্রবেশকারীদের আশ্রয়দাতাদের একটি তালিকা রয়েছে। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি প্রথম আলোকে জানান।বিজিবির ৪২ টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।