মিয়ানমারের আটক ২৫ নাগরিককে পুশব্যাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপ দিয়ে অনুপ্রবেশ করা মিয়ানমারের ২৫ নাগরিককে আজ মঙ্গলবার ফেরত (পুশব্যাক) পাঠানো হয়েছে। সকাল ১০টার দিকে শাহপরীর দ্বীপ বাজারপাড়া ঘাট দিয়ে তাদের পুশব্যাক করা হয়।বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্র জানায়, আজ ভোর পাঁচটার দিকে শাহপরীর দ্বীপ বিওপির বিজিবির একটি টহল দল শাহপরীর দ্বীপের দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা বদিউর রহমানের বাড়িতে অভিযান চালায়। এ সময় অনুপ্রবেশকারী মিয়ানমারের ২৫ নাগরিককে আটক করা হয়। এদের মধ্যে ছয়জন পুরুষ, ১১ জন নারী ও আটটি শিশু রয়েছে। বিজিবির ৪২ টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।