মিয়ানমারের আরও ১২ নাগরিক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাফ নদ পার হয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে মিয়ানমারের আরও ১২ জন নাগরিককে আজ সোমবার আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বিজিবি সূত্র জানায়, আজ ভোররাতে কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ ঘোলাপাড়া এলাকা থেকে মিয়ানমারের ১০ জন ও সদর এলাকা থেকে দুজনকে আটক করা হয়। আটক রোহিঙ্গারা মিয়ানমারের মংডু শহরের মংনিপাড়া ও ফাতংজার এলাকার বাসিন্দা।ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদ হাসান প্রথম আলো ডটকমকে বলেন, মিয়ানমারের আটক নাগরিকদের আজ যে কোনো সময় ফেরত পাঠানো হবে।