মিয়ানমারের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে ইইউ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে সন্তোষজনক অগ্রগতি করায় মিয়ানমারের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। আজ শুক্রবার ইইউর দুজন কূটনীতিক এ তথ্য নিশ্চিত করেছেন। টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, ওই দুই কূটনীতিক জানিয়েছেন, আগামী সোমবার মিয়ানমারের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হবে। ওই দিন দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দেশগুলোকে সহায়তা করার জন্য লুক্সেমবার্গে ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৭টি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের একটি বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকেই এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে।মিয়ানমারে বেসামরিক ও গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের পর গত বছরের এপ্রিলে দেশটির ওপর নিষেধাজ্ঞাসহ বেশকিছু বিদেশি সাহায্যও স্থগিত করা হয়েছিল। দেশটি থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলে ইউরোপীয় ইউনিয়নভুক্ত অন্য দেশগুলোও মিয়ানমারকে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সক্রিয় ভূমিকা রাখবে বলে মনে করেন ওই দুই কূটনীতিক।সামরিক সরকারের ক্ষমতা হারানোর পর দেশটির বর্তমান প্রেসিডেন্ট থেইন সেইন সরকার কয়েক শ রাজনৈতিক বন্দীকে মুক্ত করেছেন। এ ছাড়া সংবাদমাধ্যমের ওপর থেকে হস্তক্ষেপ তুলে নেওয়া হয়েছে। গৃহবন্দিত্ব থেকে মুক্তি পাওয়ার পর শান্তিতে নোবেল বিজয়ী ও বিরোধীদলীয় নেতা অং সান সু চি পার্লামেন্টের সদস্য হিসেবেও নির্বাচিত হয়েছেন।