মিয়ানমারের নির্বাচনের নিন্দা জানাল জাতিসংঘ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের মানবাধিকার কমিটি মিয়ানমারের সাম্প্রতিক নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়নি বলে নিন্দা জানিয়েছে।কমিটি জানিয়েছে, এটা সত্যিই খুব দুঃখজনক যে ক্ষমতাসীন সামরিক জান্তা নির্বাচনকে স্বচ্ছ ও গ্রহণযোগ্য করার জন্য কোনো পদক্ষেপ নেয়নি। চীন নির্বাচনকে সমর্থন করলেও ‘অঙুলি নির্দেশে’ দেশটিতে মানবাধিকারের কোনো অগ্রগতি হবে না বলে মনে করে।গৃহবন্দী থাকা গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিকে নির্বাচনের পরই মুক্তি দেওয়া হয়। সু চি তাঁর সমর্থকদের নির্বাচন বয়কটের কথা বলেন। জাতীয় সমঝোতার জন্য তিনি দেশের সামরিক নেতা জেনারেল থান সুয়ের সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করেন।জাতিসংঘের কমিটি সু চিকে মুক্তি দেওয়ার ঘটনাকে স্বাগত জানায় এবং গণতন্ত্রের অগ্রযাত্রার জন্য সু চির প্রস্তাবে সাড়া দেওয়ার জন্য সামরিক জান্তার প্রতি আহ্বান জানিয়েছে।জাতিসংঘে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশ একটি প্রস্তাব উত্থাপন করে মিয়ানমারে মানবাধিকার ও মৌলিক অধিকার ভঙ্গের তীব্র নিন্দা জানায়। সেখানে ইচ্ছামতো আটকাদেশ, জোরপূর্বক বহিষ্কার, ধর্ষণ ও অন্যান্য যৌন নির্যাতন, অত্যাচার ও নিষ্ঠুরতা এবং অমানবিক কর্মকাণ্ডেও উদ্বেগ্ন প্রকাশ করেছে তাঁরা। প্রস্তাবের পক্ষে ৯৬টি দেশ ভোট দিলেও চীন এবং রাশিয়াসহ ২৮ দেশ বিপক্ষে ভোট দিয়েছে। —বিবিসি