মিয়ানমারের রাজনৈতিক সংস্কারকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারে সাম্প্রতিক মাসগুলোতে রাজনৈতিক বিবাদ নিরসনসহ সামাজিক ও রাজনৈতিক সংস্কারপ্রক্রিয়াকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ।আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ১ এপ্রিল অনুষ্ঠিত মিয়ানমারের উপনির্বাচন পর্যবেক্ষণ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশনের এক প্রতিনিধিদল।নির্বাচনের ফলাফলকে স্বাগত জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওই নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও স্বচ্ছতার সঙ্গে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের সময় মিয়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূত বেশ কয়েকটি আসনের নির্বাচন পর্যবেক্ষণ করেন। ওই নির্বাচনের মধ্য দিয়ে মিয়ানমারের গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী অং সান সুচির পার্লামেন্টে আসার পথ সুগম হয়েছে।