মিয়ানমারের ১৫ নাগরিককে আটকের পর ফেরত পাঠাল বিজিবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশে অনুপ্রবেশ করা মিয়ানমারের ১৫ জন নাগরিককে কক্সবাজারের টেকনাফ থেকে আটকের পর আবার ফেরত পাঠানো হয়েছে। আজ বুধবার দুপুরে হোয়াইক্যং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাদেরকে আটকের পর ফেরত পাঠান।৪২ বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদ হাসান জানান, আজ সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত হোয়াইক্যং বিজিবির কোম্পানি কমান্ডার সোহরাওয়ার্দীর নেতৃত্বে বিজিবি সদস্যরা চেকপোস্ট এলাকায় ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারগামী যাত্রীবাহী বাসে তল্লাশি চালান। এ সময় অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে মিয়ানমারের ১৫ জন নাগরিককে আটক করা হয়। পরে বেলা দেড়টার দিকে তাদেরকে মিয়ানমারে ফেরত পাঠানো হয়।