মিয়ানমারের ১৯ নাগরিককে নাসাকার কাছে হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে কারাগারে বিভিন্ন মেয়াদে সাজা শেষ হওয়ায় মিয়ানমারের ১৯ নাগরিককে আজ শনিবার সে দেশের সীমান্তরক্ষী বাহিনী নাসাকার কাছে হস্তান্তর করা হয়েছে। কক্সবাজারের টেকনাফ সড়ক ও জনপথ বিভাগের ডাকবাংলোতে আজ দুপুরে এক পতাকা বৈঠকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মিয়ানমারের নাগরিকদের হস্তান্তর করে। তবে ২০ জনকে হস্তান্তরের কথা থাকলেও একজনের কাগজপত্র ঠিক না থাকায় তাঁকে নেয়নি মিয়ানমার।পতাকা বৈঠকে ১০ সদস্যবিশিষ্ট বিজিবি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ৪২ বর্ডার গার্ড বাংলাদেশ টেকনাফ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মনজুরে খোদা। মিয়ানমারের পক্ষে ছিলেন নাসাকা বাহিনীর ডেপুটি পরিচালক এইচ কিউ।মেজর মনজুরে খোদা জানান, বৈঠকে দুই দেশের সীমান্ত চোরাচালান, রোহিঙ্গা অনুপ্রবেশ রোধ ও কারাগারে আটক থাকা দুই দেশের বন্দী-বিনিময় নিয়ে আলোচনা হয়।