মীর কাশেম আলীর বিদেশ যাওয়ার বিষয়টি তদন্ত করেছে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর নির্বাহী কমিটির সদস্য মীর কাশেম আলীর বিদেশে যাওয়ার ব্যাপারে তদন্ত শুরু করেছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন আজ মঙ্গলবার সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। গত রোববার কয়েকটি দৈনিকে মীর কাশেম আলীর বিদেশে যাওয়ার খবর প্রকাশিত হয়। আজ এডিবির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা তদন্ত শুরু করেছি। তদন্ত শেষ হলে জানাতে পারব।’ গত মার্চ মাসে এডিবির তিন শতাংশ বাস্তবায়ন হয়েছে বলে সাংবাদিকদের তিনি জানান।