মীর কাশেমের অর্থ পাচারের ঘটনা তদন্ত হচ্ছে: অর্থমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, যুদ্ধাপরাধের বিচার ঠেকাতে পরামর্শক নিয়োগে জামায়াত নেতা ও ব্যবসায়ী মীর কাশেম আলীর অর্থ পাচারের ঘটনা তদন্ত করা হচ্ছে। আজ সোমবার জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।চট্টগ্রামের সাংসদ নুরুল ইসলামের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, যুদ্ধাপরাধের বিচার ঠেকাতে পরামর্শক নিয়োগে ওয়াশিংটনে মীর কাশেম আলীর ২৫ মিলিয়ন ডলার পাচারের বিষয়টি তিনি জানেন কি না এবং এ বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হয়েছে?এর জবাবে মুহিত বলেন, ঘটনাটি নিয়ে কয়েক দিন আগে পত্রপত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে। তাই বিষয়টি না জানার কিছু নেই। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। এর বেশি কিছু বলা এ মুহূর্তে ঠিক হবে না।