মীর কাশেমের কর ফাঁকির মামলায় সাক্ষ্যগ্রহণ ১৯ এপ্রিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কেয়ারি লিমিটেডের চেয়ারম্যান মীর কাশেম আলীর বিরুদ্ধে আয়কর ফাঁকির মামলায় সাক্ষ্যগ্রহণের শুনানি পিছিয়েছে। আজ রোববার ঢাকা মহানগর দায়রা জজ জহুরুল হক আগামী ১৯ এপ্রিল সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন।মামলার বাদী উপ-কর কমিশনার মো. মনিরুজ্জামান সাক্ষ্য দেওয়ার জন্য প্রস্তুত না থাকায় আদালত এ তারিখ নির্ধারণ করেন। এ সময় মীর কাশেম আদালতে হাজির ছিলেন।গত ২৩ মার্চ আদালত এ মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য আজকের দিন ধার্য করেছিলেন। মামলার বিবরণে জানা যায়, কেয়ারি লিমিটেডের চেয়ারম্যান হিসেবে মীর কাসেম আলী ২০০৫-০৬ কর বছরে ৩৪ লাখ ৮৫ হাজার ৮৬৬ টাকার তথ্য গোপন করেছেন এবং এর ওপর প্রযোজ্য ১১ লাখ ২৮ হাজার ২৩৫ টাকার কর ফাঁকি দেন। এই অভিযোগে এনবিআরের উপ-কর কমিশনার মনিরুজ্জামান বাদী হয়ে এ মামলা করেন।