মীর কাশেমের বিরুদ্ধে অভিযোগ দাখিল ৯ মে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াত নেতা মীর কাশেম আলীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আগামী ৯ মে রাষ্ট্রপক্ষের আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের তারিখ ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।আজ বুধবার বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এ তারিখ ধার্য করেন। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সুলতান মাহমুদ আজ মীর কাশেমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিল করেন। এরপর তিনি ট্রাইব্যুনালের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের সময় চান। এর পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল আগামী ৯ মে এ জন্য তারিখ ধার্য করেন। মীর কাশেমকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়।