প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আয়কর ফাঁকির মামলায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কেয়ারি লিমিটেডের চেয়ারম্যান মীর কাশেম আলীর বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। আজ মঙ্গলবার মামলার বাদী এনবিআরের উপকর কমিশনার মো. মনিরুজ্জামান আদালতে সাক্ষ্য দেন।ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জহুরুল হক তাঁর জবানবন্দি গ্রহণ করে আগামী ৯ মে পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন। মামলার বিবরণে জানা যায়, কেয়ারি লিমিটেডের চেয়ারম্যান হিসেবে মীর কাসেম আলী ২০০৫-০৬ কর বছরে ৩৪ লাখ ৮৫ হাজার ৮৬৬ টাকার তথ্য গোপন করেন এবং এর ওপর প্রযোজ্য ১১ লাখ ২৮ হাজার ২৩৫ টাকার কর ফাঁকি দেন। এ অভিযোগে এনবিআরের উপকর কমিশনার মনিরুজ্জামান বাদী হয়ে এ মামলা করেন।