মীর কাশেমের হাজিরা ২৭ নভেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাশেম আলীকে আগামী ২৭ নভেম্বর হাজির করার জন্য দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। আজ বৃহস্পতিবার বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে দুই সদস্যের (একজন অনুপস্থিত) ট্রাইব্যুনাল এ দিন ধার্য করেন। ওই দিন মীর কাশেমের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন অথবা তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়।আজ সকালে মীর কাশেমকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী হূষীকেশ সাহা তদন্তের অগ্রগতির প্রতিবেদন দাখিল করেন। তিনি বলেন, তদন্ত শেষ করতে আরও কিছু সময় প্রয়োজন। পরে ট্রাইব্যুনাল আবেদন মঞ্জুর করে পরবর্তী হাজিরার দিন ধার্য করেন।