মীর কাসেম আলীর ৬ মাসের আগাম জামিন মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আয়কর ফাঁকির অভিযোগে করা মামলায় দিগন্ত মিডিয়া করপোরেশনের ব্যবস্থাপনা পর্ষদের চেয়ারম্যান ও জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর ছয় মাসের আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। একই সঙ্গে কেন তাঁকে স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।আজ রোববার বিচারপতি শরীফ উদ্দিন চাকলাদার ও বিচারপতি মো. ফজলুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মীর কাসেমের করা আগাম জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।মীর কাসেম আজ আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত তা মঞ্জুর করেন।১৯ আগস্ট মীর কাসেমের বিরুদ্ধে আয়কর ফাঁকির মামলা করা হয়।