মীর কাসেমের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ১৬ মে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে রাষ্ট্রপক্ষের আনুষ্ঠানিক অভিযোগ জমা দেওয়ার দিন ১৬ মে পুনর্নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।বিচারপতি জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে (চেয়ারম্যান অনুপস্থিত ছিলেন) দুই সদস্যের ট্রাইব্যুনাল আজ বৃহস্পতিবার এ দিন ধার্য করেন।আজ ট্রাইব্যুনালে মীর কাসেম আলীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের ধার্য দিন। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সুলতান মাহামুদ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য সময়ের আরজি জানালে ট্রাইব্যুনাল ১৬ মে দিন পুনর্নির্ধারণ করেন।