মীর নাছিরকে বিদেশ যেতে বাধা না দিতে সরকারকে নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা মীর মোহাম্মদ নাছিরউদ্দিনকে বিদেশ যেতে বাধা না দিতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাঁকে বিদেশ যেতে বাধা দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না—সরকারের কাছে তাও জানতে চেয়েছেন আদালত। আজ রোববার বিচারপতি নাজমুন আরা সুলতানা ও বিচারপতি শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।১৫ এপ্রিল বিদেশ যেতে চাইলে মীর নাছিরকে ঢাকা বিমানবন্দরে বাধা দেওয়া হয়। চিকিৎসা ও ওমরাহ পালনের জন্য তিনি বিদেশ যেতে চেয়েছিলেন বলে তাঁর ছেলে মীর হেলাল সাংবাদিকদের জানান।