মীর শওকত আলীর মৃত্যুতে সৈয়দ আশরাফের শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার লে. জেনারেল (অব.) মীর শওকত আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং এলজিআরডি ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।আজ রোববার এক শোকবাণীতে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘সেক্টর কমান্ডার মীর শওকত আলী আমাদের সুমহান মুক্তিযুদ্ধে গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করেছেন। নীতি ও নৈতিকতার প্রশ্নে সর্বদাই তিনি দৃঢ় ভূমিকা পালন করেছেন। স্বাধীনতাবিরোধী অপশক্তি, নরঘাতক জামায়াতের বিরুদ্ধে ও যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে শওকত আলীর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর মৃত্যুতে দেশ ও জাতি বহুমাত্রিক প্রতিভার অধিকারী এক দেশপ্রেমিককে হারিয়েছে।’এলজিআরডিমন্ত্রী তাঁর শোকবাণীতে মীর শওকতের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্য, গুণগ্রাহী, শুভানুধ্যায়ী ও সহকর্মী সবার প্রতি গভীর সমবেদনা জানান। —বাসস