মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় আ. লীগ নেতা আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মীরসরাই উপজেলায় আজ মঙ্গলবার সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন স্থানীয় আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তাহের ভূঁইয়া।প্রত্যক্ষদর্শীরা জানান, তাহের ভূঁইয়া উপজেলার বারইয়ারহাট পৌর বাজারে বসে কথা বলছিলেন। এ সময় বোম ইদ্রিছ, সোহেল ও ওসমানের নেতৃত্বে কয়েকজন যুবক তাঁর ওপর হামলা চালায় এবং ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁকে আহত করে। আহত অবস্থায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।শেষ খবর পাওয়া পর্যন্ত পৌর বাজারে উপজেলা আওয়ামী লীগ মিছিল ও প্রতিবাদ সভা করছিল। মীরসরাই থানার এসআই নাজির আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।