মীরাক্কেলে অংশ নিতে লম্বা লাইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর এফডিসির গেটের বাইরে দুদিকে প্রায় এক কিলোমিটার লম্বা লাইন। ভেতরেও একই চিত্র। জানা গেল, গতকাল শুক্রবার ভোর থেকে এভাবে অপেক্ষা করছেন বিভিন্ন বয়সের ছেলেমেয়েরা। এখানে ৩ নম্বর ফ্লোরে চলছে ভারতীয় টিভি চ্যানেল জি বাংলার অনুষ্ঠান ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার ৬’-এর প্রতিযোগী বাছাইয়ের কাজ।আগেই জানানো হয়, আগামী মার্চ মাসে শেষ হচ্ছে অনুষ্ঠানটি। কিন্তু এ সময় আবার নতুন প্রতিযোগী খোঁজার প্রয়োজন হলো কেন? অনুষ্ঠানটির মূল পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায় জানান, মার্চ মাসেই ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার ৬’-এর ফাইনাল অনুষ্ঠিত হবে। কিন্তু তার পরও বর্তমান প্রতিযোগীদের সঙ্গে নতুন আরও কয়েকজন প্রতিযোগীকে নিয়ে অনুষ্ঠানটি এগিয়ে যাবে মে মাস পর্যন্ত।তিনি আরও জানান, ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার’ প্রতিযোগিতার পঞ্চম আসর থেকে ভারতের পশ্চিমবঙ্গের পাশাপাশি যুক্ত করা হয়েছে বাংলাদেশকেও। ষষ্ঠ আসরের চূড়ান্ত পর্বে রয়েছেন বাংলাদেশের জামিল হোসেন, ইশতিয়াক নাসির, আবু হেনা (রনি) ও আনোয়ারুল আলম (সজল)।প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিযোগীদের নেওয়ার ব্যাপারে শুভঙ্কর বলেন, ‘আমরা দর্শকদের নতুন কিছু দিতে চেয়েছি। বাংলাদেশের মেধাবী প্রতিযোগীদের দিয়ে এই কাজে আমরা শতভাগ সফল হয়েছি। আমরা বাংলাদেশের প্রতিযোগীদের অংশগ্রহণ আরও বাড়াতে চাই।’‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার’ ছাড়াও জি বাংলার ‘দাদাগিরি ও ড্যান্স বাংলা ড্যান্স’ অনুষ্ঠান দুটিরও পরিচালনার দায়িত্বে আছেন শুভঙ্কর চট্টোপাধ্যায় ও তাঁর ক্রিয়েটিভ কনসালট্যান্টস।‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার ৬’-এর জন্য নতুন প্রতিযোগীদের বাছাই কার্যক্রমে গতকাল এফডিসিতে অংশ নিয়েছেন অনুষ্ঠানের পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায়, নির্বাহী পরিচালক নবনীতা সেন, অভিষেক চট্টোপাধ্যায় ও দিদি নাম্বার ওয়ান-এর পরিচালক অভিজিৎ দত্ত।আর বাছাই কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশে জি টিভির মার্কেটিং পার্টনার ল্যামবার্ডস।