মীরাক্কেলে সুযোগ পেলেন খুলনার সাইদুর-মুজাহিদ জুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার সাইদুর রহমান ও মুজাহিদুর রহমান। তাঁরা দুজন এবার ভারতের জি বাংলায় প্রচারিত জনপ্রিয় রিয়ালিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার-৬’-এ সরাসরি অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছেন। গত বুধবার খুলনা অডিশনে অংশ নিয়ে তাঁরা এ সুযোগ পেয়েছেন।সাইদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘জীবনের প্রথম অডিশনে এত বড় সুযোগ পাব ভাবতেই পারেনি। বিচারক প্যানেলে থাকা বন্ধু দেশের বড় বড় তারকা গুণীদের জোকস শুনিয়ে মুগ্ধ করতে পেরে ধন্য হয়েছি।’ মুজাহিদ বলেন, প্রথম অডিশনেই সরাসরি ভারতে গিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগটা অনেক বড় পাওয়া। যা কল্পনায়ও ছিল না।’গত বুধবার খুলনার জেলা শিল্পকলা একাডেমীতে ভারতের জি বাংলায় প্রচারিত জনপ্রিয় রিয়ালিটি শো মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার-৬-এ খুলনা বিভাগের ১০ জেলাসহ পার্শ্ববর্তী জেলাগুলো থেকে প্রায় আড়াই হাজার প্রতিযোগী অংশ নেন। এর মধ্য থেকে সাইদুর ও মুজাহিদ সরাসরি ভারতে চলমান মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার-৬-এ অংশগ্রহণের জন্য নির্বাচিত হন। বিচারকেরা তাঁদের দুজনকে তাত্ক্ষণিক জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজ লিমিটেডের পক্ষ থেকে মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জারে মনোনয়নের স্বীকৃতিপত্র দেন।খুলনার অডিশনে বিচারকের দায়িত্ব পালন করেন শুভঙ্কর চট্টোপাধ্যায়, নবনীতা চক্রবর্ত্তী, সুদীপ্ত ভৌমিক, অভিষেক ও অভিজিত্ সেন।