মীরেরসরাইয়ে দুই বাসের সংঘর্ষে আহত ৩০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মীরেরসরাই উপজেলার নয়দুয়ারু এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষ প্রায় ৩০ জন আহত হয়েছে। আজ রাত ৮ টা ৩০ মিনিটে এই দুর্ঘটনাটি ঘটে। এদের মধ্যে ৯ জনের অবস্থা গুরুতর। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রামগামী বসুরহাট এক্সপ্রেস ও নোয়াখালীগামী বলাকা এক্সপ্রেসের মধ্যে এই মুখোমুখি সংঘর্ষ হয়। আহতদের মীরেরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও একটি বেসরকারি ক্লিনিকে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে। তবে গুরুতর আহতদের দ্রুতই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।