মুক্ত কারাগার!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের ঝাড়খন্ড রাজ্যের হাজারিবাগ শহরে সদাচারী ১০০ কয়েদির জন্য একটি ‘মুক্ত কারাগার’ বানানো হয়েছে। কর্তৃপক্ষের বিবেচনায় যেসব কয়েদি ভালো আচরণ করে আসছেন এবং সবার কাছে নম্র ও ভদ্র বলে পরিচিত, তাঁদের এখানে রাখা হবে। হাজারিবাগ সেন্ট্রাল জেলের মধ্যেই বানানো হয়েছে এ কারাগার। এখানে যেসব কয়েদিকে রাখা হবে, তাঁদের প্রত্যেকের জন্য একটি করে কক্ষ, লাগোয়া বাথরুম ও রান্নাঘর বরাদ্দ রাখা হয়েছে। কয়েদিরা এখানে নিজেরাই রান্না করে খেতে পারবেন। কর্তৃপক্ষ প্রথমে এসব কয়েদির সঙ্গে তাঁদের পরিবারের সদস্যদেরও থাকতে দেওয়ার পরিকল্পনা করেছিল। অবশ্য পরে ওই পরিকল্পনা বাতিল করা হয়। টাইমস অব ইন্ডিয়া