মুক্তাঙ্গনে গণ-অবস্থানে বাধা দিলে গণ-আন্দোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফতোয়াবিরোধী হাইকোর্টের রায়, নারী উন্নয়ন নীতিমালা, শিক্ষানীতি ও সংবিধানে ধর্মনিরপেক্ষতা বাতিলের চার দফা দাবিতে আগামী ২ ও ৩ মে ঢাকার মুক্তাঙ্গনে গণ-অবস্থান করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ওই কর্মসূচিতে বাধা দেওয়া হলে দলটি সারা দেশে গণ-আন্দোলনের হুমকি দিয়েছে ।আজ শনিবার রাজধানীর পুরানা পল্টন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য মোসাদ্দিক বিল্লাহ এ হুমকি দেন। সংবাদ সম্মেলনে বলা হয়, নারীনীতির ২৯টি ধারা পবিত্র কোরআনের সঙ্গে সাংঘর্ষিক। শিক্ষাব্যবস্থায় ধর্মীয় শিক্ষা না থাকলে কেউ সুনাগরিক হতে পারবে না, মন্তব্য করে দলটি শিক্ষানীতি বাতিলের দাবি জানান। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, দলের নেতা-কর্মীদের ঢাকায় আসতে বাধা দেওয়া হচ্ছে। অনেককে গ্রেপ্তার করা হচ্ছে। কিন্তু বাধা সত্ত্বেও কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে জানানো হয়।সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগরের সভাপতি ইউনুস আহমেদ, কেন্দ্রীয় নেতা মনিরুল ইসলাম, আবদুল কাইয়ুম, আবদুল মতিন প্রমুখ।