মুক্তি পেলেন কেজরিওয়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের দুর্নীতিবিরোধী আন্দোলনের কর্মী অরবিন্দ কেজরিওয়াল আটকাবস্থা থেকে মুক্তি পেয়েছেন। আইনমন্ত্রী সালমান খুরশিদের পদত্যাগের দাবিতে আন্দোলনরত অবস্থায় তাঁকে গতকাল শুক্রবার পুলিশ আটক করেছিল। আজ শনিবার দিল্লির একটি অস্থায়ী কারাগার থেকে তিনি মুক্তি পান। মুক্তির পর কেজরিওয়াল বলেছেন, মন্ত্রিসভা থেকে খুরশিদের পদত্যাগ ও স্ত্রীসহ তাঁকে গ্রেপ্তার করার আগপর্যন্ত পার্লামেন্ট স্ট্রিটে আন্দোলন চালিয়ে যাবেন তিনি। তাঁর দাবি, খুরশিদ ও তাঁর স্ত্রীর পরিচালিত একটি ট্রাস্টে অনিয়ম রয়েছে। তবে খুরশিদ ও তাঁর স্ত্রী এ অভিযোগ নাকচ করে দিয়েছেন। পুলিশ জানায়, গতকাল সন্ধ্যায় দিল্লির জনপথ মোড় থেকে ধরে নিয়ে দিল্লির বাওয়ানায় রাজীব গান্ধী স্টেডিয়ামে আটক রাখা হয়েছিল কেজরিওয়াল ও তাঁর সমর্থকদের। আজ পঙ্গু কয়েকজন ব্যক্তি ও সহযোগীসহ তাঁকে ছেড়ে দেওয়া হয়।দিল্লি পুলিশের মুখপাত্র রাজন ভগত বলেন, ‘আমরা তাঁদের আটকাবস্থা থেকে মুক্তি দিয়েছি।’ দ্য হিন্দু।