মুক্তি পেলেন দণ্ডপ্রাপ্ত দুই জেনারেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরীহ লোকদের ওপর নৃশংস অপরাধ সংঘটনের অভিযোগ থেকে ক্রোয়েশিয়ার দুজন জেনারেলকে মুক্তি দিয়েছেন হেগের একটি যুদ্ধাপরাধ আদালত। মুক্তি পাওয়া জেনারেলরা হলেন—আন্তে গোতোভিনা ও ম্লাদেন মার্কেক। আজ শুক্রবার ট্রাইব্যুনালের আপিল বিভাগের বিচারক থিওডর মেরনের নেতৃত্বাধীন একটি বেঞ্চ এ আদেশ দেন। খবর বিবিসির।বিবিসির খবরে জানা যায়, ১৯৯৫ সালে সাবেক প্রেসিডেন্ট ফ্রাঞ্জো তুজমানের নির্দেশে সেনারা ক্রাজিনা থেকে সার্বিয়ার ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রায় দুই লাখ সদস্যকে বিতাড়িত করে। ক্রাজিনা ক্রোয়েশিয়ার অভ্যন্তরীণ সার্বিয়ার স্বতন্ত্র একটি অঞ্চল। এ ঘটনায় ১৫০ জন সার্বিয়ানকে হত্যাও করা হয়। ক্রোয়েশিয়ার সেনাবাহিনীচালিত এ ঘটনা নব্বইয়ের দশকে ‘অপারেশন স্টর্ম’ নামে ব্যাপক পরিচিতি পায়।বিবিসি আরও জানায়, গত বছর এ দুজন জেনারেলের বিরুদ্ধে সার্বিয়ানদের হত্যা, লুণ্ঠন ও শারীরিক যন্ত্রণা দেওয়ার জন্য অভিযোগ দায়ের করা হয়। এতে গোতোভিনাকে ২৪ ও মার্কেককে ১৮ বছরের কারাদণ্ড দেওয়া হয়। রায়ে তত্কালীন বিচারকেরা গোতেভিনা ও মার্কেককে সাবেক প্রেসিডেন্ট ফ্রাঞ্জো তুজমানের ‘ষড়যন্ত্রের সহযোগী’ হিসেবে চিহ্নিত করেছিলেন। কিন্তু ট্রাইব্যুনালের বিচারক মেরন জানান, এতে কোনো ধরনের ষড়যন্ত্রের প্রমাণ পাওয়া যায়নি।হেগের আদালতের এ রায়কে ক্রোয়েশিয়া স্বাগত জানালেও নিন্দা জানিয়েছে সার্বিয়া। সার্বিয়ার উপপ্রধানমন্ত্রী রসিম লাজিক ট্রাইব্যুনালের এ রায়ের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, ‘এ রায় বিশ্বাসযোগ্যতা হারিয়েছে।’