মুক্তি পেলেন শফিউল আলম প্রধান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন। তাঁর জামিননামা কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর পর আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে তাঁকে মুক্তি দেওয়া হয়। কাশিমপুর কারাগারের কারাধ্যক্ষ আবুল বাশার প্রথম আলো ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।কারাগার থেকে বের হয়ে শফিউল আলম প্রধান বলেন, ‘আমাদের হাই সিকিউরিটি সেলে রাখা হয়। এই সেলে দেশের দুর্ধর্ষ ডাকাত-খুনিদের রাখা হয়।’ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল না করা পর্যন্ত আন্দোলন চলবে বলে তিনি ঘোষণা দেন।৩০ এপ্রিল হরতাল চলাকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে গাড়ি পোড়ানোর মামলায় ১৮ দলীয় জোটের ৩৩ নেতাকে কারাগারে পাঠানো হয়। তাঁদের মধ্যে শফিউল আলম প্রধানও ছিলেন।