মুক্তি পেয়েই বাজিমাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউড তারকা শাহরুখ খানের প্রযুক্তিনির্ভর ব্যয়বহুল ছবি রা ওয়ান বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার প্রথম সপ্তাহেই বাজিমাত করেছে। নির্মাণব্যয় টপকে এখন এটি মুনাফার খাতায় নাম লিখিয়েছে। ছবিটি নির্মাণে ব্যয় হয়েছে ভারতীয় মুদ্রায় ১৫০ কোটি রুপি। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল ছবিগুলোর একটি এটি। আর প্রথম সপ্তাহে এটি আয় করেছে ১৭০ কোটি রুপি। ছবিটির উদ্বোধনী আয় রেকর্ড গড়েছে। ছবিটির ব্যবসার জন্য পোয়াবারো ছিল দিওয়ালি উৎসব। ছবিটি শুধু ভারতে আয় করেছে ১৩৭ দশমিক ২৫ কোটি রুপি। বিদেশ থেকে এসেছে ৩২ দশমিক ৭৫ কোটি রুপি। এর বাইরে ছবিটির স্যাটেলাইট স্বত্ব বিক্রি করে শাহরুখ পেয়েছেন ৩৭ কোটি রুপি। এই সাফল্যে শাহরুখ এখন খুব উচ্ছ্বসিত। এ জন্য তিনি তাঁর ব্যবসায়িক অংশীদারদের অভিনন্দন জানিয়েছেন। আইএএনএস।