মুক্তিপণ নিয়ে ট্যাংকার ছেড়ে দিয়েছে সোমালিয়ার জলদস্যুরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাসায়নিক দ্রব্য বহনকারী ‘এমটি মারিডা মারগিউরাইট’ নামে একটি ট্যাংকারকে মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দিয়েছে সোমালিয়ার জলদস্যুরা। জার্মানের মালিকানাধীন ট্যাংকারটিতে ২২ জন নাবিক রয়েছেন। গত রোববার প্রায় ৫ দশমিক পাঁচ মিলিয়ন ডলার মুক্তিপণ পাওয়ার পর গতকাল সোমবার ট্যাংকারটি ছেড়ে দেয় জলদস্যুরা।আজ মঙ্গলবার কেনিয়ার ইস্ট আফ্রিকান সিফেয়ারারস অ্যাসিসট্যান্স প্রোগ্রামের প্রধান এন্ড্রু ওয়ানগুরা বার্তা সংস্থা রয়টার্সকে এসব তথ্য জানিয়েছেন।জানা গেছে, সোমালিয়ার জলদস্যুরা ট্যাংকারটি ওমানের ১২০ মাইল দক্ষিণ থেকে আটক করে। ট্যাংকারটি ভারতের গুজরাটের কানডালা বন্দর থেকে বেলজিয়ামের এন্টওয়ার্পের দিকে যাচ্ছিল। ট্যাংকারে ২২ নাবিকের মধ্যে ১৯ জন ভারতীয়, দুজন বাংলাদেশি এবং একজন ইউক্রেনিয়ার নাবিক।এমটি মারিডা মারগিউরাইট ট্যাংকারটি এখন নিরাপদে গন্তব্যের দিকে যাত্রা শুরু করেছে বলে জানা গেছে।