মুক্তিযুদ্ধ ও সমাজের বিভিন্ন দিক নিয়ে ‘রাতের শেষে’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাতের শেষে একটি ধারাবাহিক নাটক। এখানে উঠে এসেছে মুক্তিযুদ্ধ ও তার পরবর্তী সময়ের কথা। রয়েছে এ সময়ের সমাজের নানা সমস্যার দিকে ফিরে দেখা। রোববার সন্ধ্যায় রাজধানীর স্থানীয় এক রেস্তোরাঁয় অনুষ্ঠিত হলো ধারাবাহিকটির উদ্বোধনী প্রদর্শনী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইন ও সালিস কেন্দ্রের প্রধান নির্বাহী সুলতানা কামাল ও নিজেরা করির প্রধান নির্বাহী খুশী কবির।সুলতানা কামাল ধারাবাহিকটির নির্মাতাকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘ধারাবাহিকটিতে সমাজের নানা সমস্যার কথা তুলে ধরা হয়েছে। এখানে দেখানো হয়েছে একজন মুক্তিযোদ্ধার চাওয়া-পাওয়ার কথা। আরও আছে সমাজের ছোটখাটো বিভিন্ন সমস্যা।’ নাটকটি রচনা করেন খালেদ হাসান। পরিচালনা করেছেন ভি সি দাস।