মুক্তিযুদ্ধ ছিল প্রকৃত অর্থেই জনযুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেজর জেনারেল (অব.) কে এম সফিউল্লাহ বলেন, ‘জনগণ সম্পৃক্ত না হলে মুক্তিযুদ্ধে বিজয় অর্জন সম্ভব হতো না। তাই আমাদের মুক্তিযুদ্ধ ছিল একটি জনযুদ্ধ।’বিজয়ের ৪০ বছর পূর্তি উপলক্ষে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (আইইউবি) বাণিজ্য অনুষদ আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। গতকাল মঙ্গলবার বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে ‘মুক্তিযুদ্ধ ছিল প্রকৃত অর্থেই জনযুদ্ধ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান তৌহিদ সামাদ ও বাণিজ্য অনুষদের পরিচালক নাদিম জাহাঙ্গীর বক্তৃতা করেন। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য এম ওমর রহমান। শুরুতে সদ্য প্রয়াত জাতীয় অধ্যাপক কবীর চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করে এক মিনিট নীরবতা পালন করা হয়।