মুক্তিযুদ্ধ জাদুঘরের জন্য আজ উঠেছে সাড়ে ৮৫ লাখ টাকা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযুদ্ধ জাদুঘরের নিজস্ব ভবন নির্মাণের জন্য আজ শনিবার ৮৫ লাখ ৫১ হাজার টাকা উঠেছে। ভবন নির্মাণ তহবিলে এ পর্যন্ত জমা পড়েছে ৩০ কোটি ৩৮ লাখ পাঁচ হাজার ৩২ টাকা।আজ অগ্রণী ব্যাংক সর্বোচ্চ ৩০ লাখ টাকা, সোনালী ব্যাংক ২৫ লাখ টাকা, বাংলাদেশ কমার্স ব্যাংক ১৫ লাখ টাকা এবং নারী প্রগতি সংঘ পাঁচ লাখ টাকা অনুদান দিয়েছে।অনুদান গ্রহণ অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ জাদুঘরের মুক্তিযুদ্ধবিষয়ক দলিল প্রামাণ্যকরণ কমিটির সদস্য আনিসুজ্জামান সারা দেশের ছাত্রছাত্রীদের জাদুঘরের সঙ্গে সম্পৃক্ত করার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান।অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুল হামিদ অর্থ সংগ্রহের জন্য চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক—সোনালী, রূপালী, অগ্রণী ও জনতায় কেন্দ্রীয়ভাবে হিসাব খোলার জন্য মুক্তিযুদ্ধ জাদুঘরের কাছে প্রস্তাব দেন।