মুক্তিযুদ্ধ জাদুঘরের স্বাধীনতা দিবস উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতা দিবসে উৎসবমুখর ছিল মুক্তিযুদ্ধ জাদুঘরের পরিবেশ। সকালে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এখানে আসত লাল-সবুজ পোশাকে সজ্জিত নতুন প্রজন্ম। সকালে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় দিনব্যাপী অনুষ্ঠান।ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, জয় বাংলা বাংলার জয়, হূদয়ে আমার বাংলাদেশসহ দেশাত্মবোধক গান ও নৃত্য পরিবেশন করে শিশুশিল্পীরা। এ দিনে তারা অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি জাদুঘরে ঘুরে দেখারও সুযোগ পেয়েছিল। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় ক্যালিক্স ইন্টারন্যাশনাল স্কুল, সাম্পান, ইউসেফ স্কুল, কল্পরেখা, স্কলাস্টিকা স্কুল ও স্পন্দন।