মুক্তিযুদ্ধ নিয়ে ঈশিতার টেলিছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিনয়ের পাশাপাশি ঈশিতা ১০টি এক ঘণ্টার নাটক পরিচালনা করেছেন। এবার তিনি নির্মাণ করলেন টেলিছবি। এটি রচনাও করেছেন তিনি। মুক্তিযুদ্ধের গল্প নিয়ে এই টেলিছবির নাম বেলা শেষে। ঈশিতা বললেন, ‘এবারই প্রথম টেলিছবির কাজ করেছি। মুক্তিযুদ্ধের গল্প নিয়ে কাজ করার ইচ্ছাটা অনেক আগে থেকেই ছিল। এবার চ্যানেল আই কর্তৃপক্ষ এই সুযোগ করে দিয়েছে।’বেলা শেষে টেলিছবিতে অভিনয় করেছেন আজিজুল হাকিম, তানিয়া আহমেদ, তাহসিন প্রমুখ। চ্যানেল আইতে টেলিছবিটি প্রচারিত হবে ২ ডিসেম্বর সন্ধ্যায়।