মুক্তিযুদ্ধকালে বাঙালি-আদিবাসী ভেদাভেদ হয়নি, এখন কেন হবে: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক বলেছেন, ‘মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করতে একটি চক্র আদিবাসী ও বাঙালিদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করার অপচেষ্টা করছে। ১৯৭১ সালে দেশকে হানাদারমুক্ত করতে আদিবাসী-বাঙালি ঐক্যবদ্ধ হয়ে স্বাধীন বাংলাদেশ গড়ার জন্য কাজ করেছিলাম। তখন ভেদাভেদ হয়নি, এখন কেন ভেদাভেদ হবে?’আজ বুধবার রাঙামাটির বাঘাইছড়ির সাজেক ইউনিয়নের বাঘাইহাটে আদিবাসী-বাঙালির মধ্যে সহিংস ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এসব কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, ‘পাহাড়ে আমরা আদিবাসী-বাঙালি নয়, সবাইকে মানুষ পরিচয়ে দেখতে চাই। পাহাড়ে স্থায়ী শান্তির জন্য ১৯৯৭ সালে পার্বত্য শান্তিচুক্তি করা হয়েছে, অশান্তি সৃষ্টির জন্য নয়।’ বাঘাইহাটের ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।এ সময় আদিবাসীরা বাঘাইহাট সেনাক্যাম্প প্রত্যাহারের দাবি জানায়। প্রতিমন্ত্রী ক্ষতিগ্রস্ত পরিবারদের জন্য ৩০০ মেট্রিক টন চাউল, ৫০০ বান্ডিল ঢেউটিন, গৃহনির্মাণের জন্য ২০ লাখ টাকা ও গৃহসামগ্রী কেনার জন্য ১০ লাখ টাকা দেওয়ার ঘোষণা দেন।স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার, স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান শিকদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বাঘাইহাট পরিদর্শনে যান।