মুক্তিযুদ্ধকে পুঁজি করে রাজনৈতিক ব্যবসা চলছে: খালেদা জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, মুক্তিযুদ্ধকে পুঁজি করে রাজনৈতিক ব্যবসা চলছে। আর মুক্তিযোদ্ধাদের সনদ বিতরণও দলীয়করণের আওতায় আনা হয়েছে।আজ মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে রাজধানীর হোটেল শেরাটনের উইন্টার গার্ডেনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও জাতীয়তাবাদী প্রজন্ম আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।খালেদা জিয়া বলেন, যুদ্ধাপরাধীর বিচারের নামে দেশকে হানাহানির দিকে ঠেলে দেওয়ার অপচেষ্টা চলছে। অথচ মুক্তিযুদ্ধের পর প্রকৃত যুদ্ধাপরাধীদের ক্ষমা করে দেওয়া হয়েছিল। এখন আগের ক্ষমার কথা ভুলে গিয়ে সেই যুদ্ধাপরাধীর সহযোগীদের বিচার করছে বর্তমান সরকার। বর্তমান সরকারের এই দ্বিমুখী নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।এ সময় খোন্দকার দেলোয়ার হোসেন, খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহবুব উদ্দিনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।