প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দ্বিতীয় সাক্ষী সৈয়দ শহিদুল হক ওরফে মামা সাক্ষ্য দিয়েছেন। আজ মঙ্গলবার বিচারপতি এ টি এম ফজলে কবিরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক ট্রাইব্যুনাল-২-এ সাক্ষ্য দেন তিনি।সৈয়দ শহিদুল হক ট্রাইব্যুনালে বলেন, একাত্তরে মিরপুর ও মোহাম্মদপুর এলাকায় মুক্তিযুদ্ধবিরোধী নানা কর্মকাণ্ডে জড়িত ছিলেন কাদের মোল্লা। তিনি বলেন, একাত্তরের ২৭ মার্চ কবি মেহেরুন নেসা, তাঁর মা ও ভাইকে টুকরা টুকরা করে হত্যা করেন কাদের মোল্লা ও তাঁর সহযোগীরা। এ ছাড়া বাঙলা কলেজের পল্লব হত্যাকাণ্ডে জড়িত ছিলেন কাদের মোল্লা। ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে তাঁর ভূমিকা ছিল বলেও সাক্ষ্য দেন তিনি।আজ বিকেলে আসামি পক্ষ সাক্ষীকে জেরা করবে।