মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবি নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উদ্যোগে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী শুরু হয়েছে। গতকাল শুক্রবার থেকে শুরু হওয়া মাসব্যাপী এ চলচ্চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহান। উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আহম্মদ আলী। বিশ্ববিদ্যালয়ের শহীদ সোহরাওয়ার্দী হলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ওই হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আখতার ফারুক।প্রদর্শনীর প্রথম দিন গতকাল গেরিলা ও আমার বন্ধু রাশেদ চলচ্চিত্র দুটি প্রদর্শিত হয়। মাসব্যাপী বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলে ছাত্রলীগের উদ্যোগে এ চলচ্চিত্র প্রদর্শনী চলবে।