মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র ‘রেসকিউ পাবনা ১৯৭১’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা জেলার মুক্তিযুদ্ধভিত্তিক প্রমাণ্য চলচ্চিত্র রেসকিউ পাবনা ১৯৭১ নির্মাণের কাজ শুরু হয়েছে। এই চলচ্চিত্রে মুক্তিযুদ্ধকালীন ২৫ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত পাকিস্তানি হানাদারদের সঙ্গে পাবনার সাধারণ মানুষের সম্মুখযুদ্ধসহ বীরত্বগাথা তুলে ধরা হবে।পাবনা প্রেসক্লাবে গত মঙ্গলবার আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনা জেলা শাখার সভাপতি ফরিদুল ইসলামের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চলচ্চিত্রটির নির্মাতা সংস্থা জ্যাকপটের প্রধান নির্বাহী রথীন চাকী। বক্তব্য দেন সংস্থার ক্রিয়েটিভ টিমের সদস্য উৎপল মির্জা ও শামীম রায়হান।