মুক্তিযুদ্ধে অবদানের জন্য ১০০ বিদেশিকে সম্মানিত করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহান মুক্তিযুদ্ধে অবদানের জন্য প্রায় ১০০ জন বিদেশিকে সম্মানিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী বছর স্বাধীনতার ৪০ বছর পূর্তিতে তাঁদের সম্মানিত করা হবে।পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস আজ শনিবার বার্তা সংস্থা বাসসকে বলেন, ‘কী ধরনের অবদানের ভিত্তিতে এবং কাদের এ সম্মান দেওয়া হবে, তা জাতীয় কমিটির তৃতীয় বৈঠকে নির্ধারণ করা হবে বলে আশা করা হচ্ছে।’মিজারুল কায়েস জানান, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির নেতৃত্বাধীন কমিটি বিদেশিদের তালিকা তৈরি করার পর মন্ত্রিসভায় তা অনুমোদিত হতে হবে।কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে ব্যাপক সমর্থন দেওয়ার জন্য ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে বিশেষভাবে সম্মানিত করা হবে।মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব বিকাশ দত্ত বলেন, ‘আগামী বছর ২৬ মার্চ স্বাধীনতা দিবসে বিদেশিদের সম্মানিত করা হবে। তবে ইন্দিরা গান্ধীকে বিশেষভাবে সম্মানিত করা হবে।’