মুক্তিযুদ্ধে নিহত ভারতীয় সৈন্যদের স্মরণে স্মৃতিসৌধ হবে: অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ১৯৭১-এর মুক্তিযুদ্ধে বাংলাদেশে নিহত ভারতীয় সেনাদের স্মরণে স্মৃতিসৌধ নির্মাণ করা হবে। তিনি বলেন, ‘সে সময় ভারতের যেসব সেনা মারা গেছেন তাঁদের স্মরণে সৌধ নির্মাণ করা আমাদের কর্তব্য।’অর্থমন্ত্রী আজ সোমবার ঢাকায় ডব্লিউভিএ মিলনায়তনে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি আয়োজিত বাংলাদেশের আন্তর্জাতিক স্বীকৃতির ৩৮তম বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।অর্থমন্ত্রী এই দিনে বাংলাদেশকে ভারত ও ভুটানের স্বীকৃতি ও মুক্তিযুদ্ধে ভারতের অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে বলেন, সারা বিশ্বসহ বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠী সে সময় যুদ্ধে অংশ নেওয়ার ফলে পাকিস্তানি সেনাদের মনোবল ভেঙে যায়। এতে তাদের পতন ত্বরান্বিত হয়। বিচারপতি মোহাম্মদ গোলাম রাব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী তাজুল ইসলাম, ভারতের হাইকমিশনার রাজিত মিত্তার, লেখক সাংবাদিক শাহরিয়ার কবির এবং শহীদ জায়া শ্যামলী নাসরীন চৌধুরী।—বাসস