মুক্তিযুদ্ধে ব্যবহৃত ভারতীয় যুদ্ধজাহাজের প্রদর্শনী
১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে ভারতীয় নৌবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ড যে যুদ্ধজাহাজগুলো ব্যবহার করেছিল, সেগুলোর তিনটি কলকাতায় সাধারণ মানুষের প্রদর্শনের জন্য নেওয়া হচ্ছে। আজ শুক্রবার অন্ধ্র প্রদেশের বিশাখাপট্টনম নৌঘাঁটি থেকে কলকাতার খিদিরপুর ডকে যুদ্ধজাহাজ তিনটি নেওয়া হয়েছে। আগামী ৪ ডিসেম্বর ভারতীয় নৌবাহিনীর নৌ দিবস পালনের আগেই এগুলো কলকাতায় পৌঁছাবে। যুদ্ধজাহাজগুলো হলো, আইএনএস খুকরি, আইএনএস খঞ্জর এবং আইএনএস মগর। জাহাজগুলোর প্রতিটিই আধুনিক যুদ্ধাস্ত্রে সজ্জিত। এই জাহাজের মধ্যে খুকরি বাংলাদেশকে পাকিস্তানের হানাদার বাহিনীর হাত থেকে মুক্ত করার জন্য বিশেষ ভূমিকা রেখেছিল। আগামীকাল শনিবার ও রোববার জাহাজ তিনটি খিদিরপুর ডকে সর্বসাধারণের প্রদর্শনের জন্য রাখা হবে। জাহাজের ভেতরে ঢুকেও হেলিকপ্টার, ট্যাংক, ক্ষেপণাস্ত্র থেকে সর্বাধুনিক যুদ্ধাস্ত্র দেখা যাবে।