মুক্তিযুদ্ধের এলাকাভিত্তিক পূর্ণাঙ্গ ইতিহাস তৈরি নিয়ে আলোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভায় মুক্তিযুদ্ধের এলাকাভিত্তিক পূর্ণাঙ্গ ইতিহাস তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়েছে।এ ছাড়াও যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত মুক্তিযোদ্ধাদের নাম তালিকাভুক্তি ও সনদ দেওয়ার বিষয়েও সভায় বিস্তারিত আলোচনা হয়েছে।আজ মঙ্গলবার সংসদ ভবনে কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ বিষয়ে আলোচনা হয়।সভায় ভুয়া সনদ তৈরির অপচেষ্টা রোধ করার জন্য বর্তমান সরকারের আমলে চালু হওয়া জলছাপ সংবলিত কাগজে মুক্তিযোদ্ধা সনদ দেওয়ার ব্যাপারেও সুপারিশ করা হয়।এ সময় কমিটির সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম, শামসুর রহমান শরীফ এবং রুবী রহমান উপস্থিত ছিলেন। —বাসস।