মুক্তিযুদ্ধের কথা নিয়ে ‘তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের স্মৃতিকথা আর রণাঙ্গনের গল্প নিয়ে অনুষ্ঠান তৈরি করেছে চ্যানেল আই। নাম ‘তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা’। চ্যানেল আইয়ে আজ থেকে শুক্র ও শনিবার বাদে প্রতিদিন সন্ধ্যা পৌনে সাতটায় প্রচারিত হবে অনুষ্ঠানটি। অনুষ্ঠানটি গবেষণা ও উপস্থাপনা করেছেন মেজর (অব.) কামরুল হাসান ভূঁইয়া। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার দুপুরে চ্যানেল আই ভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এখানে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, মেজর (অব.) কামরুল হাসান ভূঁইয়া, কাজী আবদুস সাত্তার বীর প্রতীক, মেজর জেনারেল (অব.) মাসুদুর রহমান বীর প্রতীক, মাহবুব এলাহী বীর প্রতীক, লে. কর্নেল (অব.) জাফর ইমাম বীর বিক্রম, মেজর জেনারেল (অব.) আমীন আহম্মদ চৌধুরী বীর বিক্রম, মেজর (অব.) তাহের আহমেদ বীর প্রতীক, কর্নেল (অব.) আকরাম আহমেদ বীর উত্তম, কর্নেল (অব.) শাহবাব আহমেদ বীর উত্তম, মিজানুর রহমান খান বীর প্রতীক, মেজর (অব.) আলী আশ্রাফ বীর প্রতীক প্রমুখ। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন জামাল রেজা।