মুক্তিযুদ্ধের নাটকে নিপুণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড়পর্দায় অভিনয়ের পাশাপাশি ছোটপর্দায়ও কাজ করছেন নিপুণ। বিভিন্ন নাটকে অভিনয় করলেও নিপুণ কখনোই মুক্তিযুদ্ধের নাটকে অভিনয় করেননি। এবারই প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক একটি গল্পের নাটকে অভিনয় করলেন। নাটকের নাম ‘কারবালার পানি’।নাটকটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সোহেল আরমান। পরিচালনা করছেন আমজাদ হোসেন। সম্প্রতি মানিকগঞ্জের সাঁটুরিয়ায় এই নাটকের শুটিং সম্পন্ন হয়।মুক্তিযুদ্ধকালীন ঘটনাকে নিয়ে নির্মাণাধীন এ নাটকের গল্প আবর্তিত হয়েছে একজন বাবা ও তাঁর মেয়েকে নিয়ে। গল্পের প্রয়োজনেই নাটকে এই দুটি চরিত্রকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। নাটকে বাবা চরিত্রে আবুল হায়াত এবং তাঁর মেয়ের চরিত্রে অভিনয় করেছেন নিপুণ। অতিথি চরিত্রে অভিনয় করেছেন সোহেল আরমান এবং মেজর চরিত্রে বোখারী।নিপুণ বলেন, ‘কারবালার পানি নাটকে অভিনয় আমার জন্য একেবারেই ভিন্ন অভিজ্ঞতা। এর আগে আমি কখনই মুক্তিযুদ্ধভিত্তিক কোনো নাটকে কাজ করিনি। চেষ্টা করেছি চরিত্রটি ফুটিয়ে তোলার।’নিপুণ সম্প্রতি চিত্রনায়ক ইমনের বিপরীতে ‘তবু তুমি আমার’ নামের নতুন একটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।জানা গেছে, নাটকটি আগামী ১৬ ডিসেম্বর চ্যানেল আইতে দেখানো হবে।