মুক্তিযুদ্ধের প্রামাণ্যচিত্র উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহান বিজয় দিবসের ৪০তম বার্ষিকী উদ্যাপনের অংশ হিসেবে ঢাকা আর্ট সেন্টারে গতকাল মঙ্গলবার থেকে পাঁচ দিনব্যাপী ‘মুক্তিযুদ্ধের প্রামাণ্যচিত্র উৎসব’ শুরু হয়েছে। এই প্রামাণ্যচিত্র উৎসবের মধ্য দিয়ে ঢাকা আর্ট সেন্টারের নিয়মিত চলচ্চিত্র কার্যক্রমেরও আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। গতকাল সন্ধ্যায় এ অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন ম. হামিদ, আক্কু চৌধুরী, মোরশেদুল ইসলাম প্রমুখ।উদ্বোধনী অনুষ্ঠানে মুশতাক আহমেদ পরিচালিত ডাই মিলিয়ন ’৭১ এবং সাইফুল ওয়াদুদ পরিচালিত অপরাজেয় বাংলা চলচ্চিত্র দুটির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয়।